ওমান উপসাগরের কাছে একটি বাণিজ্যিক ট্যাংকারে ড্রোন হামলায় দুই ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। নিকারাগুয়ার পতাকাবাহী ‘এমটি পেট্রো ডলফিন’ নামের ওই জাহাজে মোট ১১ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন। ভারতের জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (১১ অক্টোবর) উত্তর ওমানের সোহর বন্দরের পানিসীমায় নোঙর করা অবস্থায় ট্যাংকারটিতে এই হামলা চালানো হয়। জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাবিকের মধ্যে ৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তারা নিরাপদ আছেন। তবে বাকি দুজন এখনও নিখোঁজ রয়েছেন।






