প্রধানমন্ত্রী তারেক রহমান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, এসডিজি অর্জনে আমরা অনেক পিছিয়ে আছি এবং কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারি জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী আগামী সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পথে ঢাকা ত্যাগ করবেন।








