ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন দেশটির হুতি বিদ্রোহীরা। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ হামলায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কয়েক সপ্তাহ ধরে ইরানপন্থী হুতিদের অগ্রযাত্রার পর সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর পাল্টা হামলায় ওই অঞ্চলে নতুন করে লড়াই শুরু হয়েছে। সৌদি জোটের বিমান হামলার সহায়তায় ইয়েমেনি বাহিনী বাব আল-মানদেব প্রণালির আশপাশের কয়েকটি এলাকা পুনর্দখল করেছে।








