কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট শনাক্তকরণ, এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং এআইয়ের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে টিকটক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমটি এআই-সম্পর্কিত তথ্য ও দক্ষতা বাড়াতে 'কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভেন্যান্স অ্যান্ড অথেনটিসিটি' (সিটুপিএ) জোটের সঙ্গে কাজ করছে।
ব্যবহারকারীদের সচেতন করতে অ্যাপে একটি লার্নিং হাব চালু করা হয়েছে। এছাড়া, এআই ব্যবহার করে স্প্যাম ছড়ানো অ্যাকাউন্ট শনাক্তে উন্নত প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালুর উদ্যোগ নিয়েছে টিকটক। বিশ্বজুড়ে এই ইন-অ্যাপ এআই হাব চালু হয়েছে, যা ব্যবহারকারীদের এআই সম্পর্কে জানতে ও সংশ্লিষ্ট তথ্য পেতে সাহায্য করবে।







