চলতি বছরের বসন্তে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি গোয়েন্দা প্রতিবেদন পায়, যাতে বলা হয় মধ্যপ্রাচ্যে চীনের একটি জাহাজে পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য উপকরণ পরিবহন করা হচ্ছে। এর ভিত্তিতে মার্কিন সেনারা জাহাজটি তল্লাশির প্রস্তুতি নিচ্ছিল। তবে, যাচাইকালে জানা যায় প্রতিবেদনটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় তৈরি এবং এতে ভুল তথ্য ছিল।
একটি চ্যাটবট ভুল শনাক্ত করায় এআইয়ের তথ্যের ভিত্তিতে মার্কিন সেনারা অভিযান চালাতে যাচ্ছিল। বিশ্লেষকদের মতে, এই ঘটনাটি যুদ্ধের লক্ষ্য নির্ধারণে এআই ব্যবহারের ঝুঁকি স্পষ্ট করেছে এবং ভুল তথ্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি হতে পারে।







