ভারতের উত্তর প্রদেশে টানা ৬০ ঘণ্টার অতিভারি বৃষ্টিতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে এবং ৪৬ জন আহত হয়েছেন। এছাড়া ১০৭টি পশু মারা গেছে এবং ১ হাজার ২১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি সীতাপুরে সাতজন। হারদই জেলায় সবচেয়ে বেশি সংখ্যক পশু মারা গেছে (২৮টি) এবং বাড়িঘরের ক্ষয়ক্ষতিও সেখানে বেশি (২৭২টি)।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যের বিভিন্ন এলাকায় অতিভারি বৃষ্টির পাশাপাশি আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব রাজ্য সরকারের সমালোচনা করেছেন এবং বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।




