উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকায় তীরবর্তী নিম্নাঞ্চল ও বসতিগুলো প্লাবিত হয়েছে।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে গেট ২ ফুট করে খুলে দেয়া হয়েছে, যাতে প্রতি সেকেন্ডে ৬৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।



