সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গতকাল শনিবার একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে চলমান উত্তেজনা প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
তবে এই বিস্ফোরণটি হুতিদের হামলার কারণে হয়েছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই বিষয়ে কোনো পক্ষই এখনো কোনো বিবৃতি দেয়নি। পরিস্থিতি এখনো অস্পষ্ট এবং উত্তেজনা বিরাজ করছে।







