ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী যুগলকে স্থানীয়রা একটি অপ্রীতিকর অবস্থায় আটক করেছে। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পূর্ব পাশের এলাকায় মাদরাসা মসজিদ সংলগ্ন কাঁঠালবাগানের ভেতর থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ বর্ষের ছাত্র ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪-২৫ বর্ষের ছাত্রী।
বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন ও শিক্ষার্থী দুজনকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যান। আলোচনা শেষে উভয় শিক্ষার্থীর লিখিত সম্মতিতে আগামীকাল তাদের দুই পরিবারের উপস্থিতিতে সামাজিকভাবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রক্টরিয়াল বডি। প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।




