মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের কাছে অত্যন্ত ধ্বংসাত্মক ২০০০ পাউন্ড ওজনের মোট ৬০ হাজার বোমা বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে কয়েক শ কোটি ডলারের একটি চুক্তি সই হতে চলেছে। মার্কিন করদাতাদের অর্থে এই বিশাল অঙ্কের চুক্তির ব্যয় মেটানো হবে।
মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন এরই মধ্যে এই বিধ্বংসী যুদ্ধাস্ত্র ইসরায়েলের কাছে বিক্রির অনুমোদন দিয়েছে। এই বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহের বিষয়টি এমন এক সময়ে সামনে এল যখন গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলের অভিযানের মধ্যে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।







