সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে ইসরাইলি বাহিনী গোলাবর্ষণ করেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী উত্তর কুনেইত্রার পূর্ব সামদানিয়া গ্রামের আশপাশের এলাকায় এই গোলাবর্ষণ করে।
খবরে বলা হয়েছে, হামলার ফলে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইসরাইল বেশ কয়েকটি সামরিক অভিযান পরিচালনা করেছে।



