বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ও তার দীর্ঘদিনের সঙ্গী শিভন জিলিসের মধ্যে বিচ্ছেদ ঘটেছে। টেসলা ও স্পেসএক্সের সিইও মাস্কের একাধিক প্রতিষ্ঠানে নির্বাহী হিসেবে কাজ করেছেন জিলিস। তাঁদের সম্পর্কে চার সন্তানের জন্ম হয়েছে।
শিভন জিলিস জানিয়েছেন, তাঁদের সম্পর্ক ভালোবাসা থেকে বিচ্ছেদে গড়িয়েছে। তবে তাঁরা সন্তানদের সহ-অভিভাবক হিসেবে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবেন। মাস্কের জীবনে এটি নতুন নয়, কারণ তাঁর একাধিক নারীর গর্ভে অন্তত এক ডজন সন্তান রয়েছে।





