দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে মার্কিন সামরিক বাহিনীর নিহতের সংখ্যা পেন্টাগনের প্রকাশিত তথ্যের চেয়ে বেশি। প্রতিবেদনে অন্তত ২২ জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে, যা পেন্টাগনের হিসাবের চেয়ে চারজন বেশি।
তবে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই প্রতিবেদনকে 'সম্পূর্ণ মিথ্যা' বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেছেন যে, গোপন রাখা নিহতের সবাই সরাসরি ইরান সংঘাতের কারণে মারা যাননি, বরং কেউ কেউ মধ্যপ্রাচ্যে চলমান অন্যান্য সংঘাতের মধ্যে সেখানে অবস্থানরত অবস্থায় মারা গেছেন।







