ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান মজুত সরঞ্জাম ব্যবহার করে ভূগর্ভস্থ স্থাপনায় নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।
ইরানের ইসলামি রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়েছে যে, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে নতুন অস্ত্র ব্যবহার করে পাল্টা জবাব দেওয়া হবে এবং নতুন নতুন স্থাপনাকে নিশানা করা হবে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেছেন, সংঘাত বাড়লে ইরান নতুন কৌশলগত অস্ত্র নিয়ে প্রস্তুত রয়েছে, যা বিশ্বকে তাক লাগিয়ে দেবে।









