ইয়েমেনের বাব এল-মান্দেব প্রণালিতে রাডার স্থাপন ও সুড়ঙ্গ নির্মাণে সহায়তা করতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের বিশেষজ্ঞরা পৌঁছেছেন। গতকাল শনিবার বার্তাসংস্থা এএফপি হুথিদের দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
বিপ্লবী গার্ডের প্রতিনিধিরা মোখা নৌবন্দর, বিমানবন্দর এবং জাবাল আল-নার ক্যাম্প পরিদর্শন করেছেন। তারা মোখা ও জুকার দ্বীপে রাডার স্থাপনের প্রক্রিয়াও শুরু করছেন, যা শত্রুপক্ষের ড্রোন ও যুদ্ধবিমান শনাক্তে ব্যবহৃত হবে। অন্যদিকে, ইয়েমেনি বাহিনী কাহবুব পাহাড়ি অঞ্চলে হুথি বিদ্রোহীদের সঙ্গে লড়াই জোরদার করেছে।







