মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দকৃত অর্থছাড়ের কোনো প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেছেন। ট্রুথ সোশ্যালে তিনি এই প্রতিবেদনকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে বলেন, তিনি ইরানকে এমন কোনো প্রস্তাব দেননি।
অ্যাক্সিওসের প্রতিবেদনে নাম প্রকাশ না করা কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছিল, ইরান পারমাণবিক কর্মসূচিতে সুনির্দিষ্ট পদক্ষেপ নিলে ট্রাম্প নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অর্থছাড় করতে রাজি আছেন। ট্রাম্প এই প্রতিবেদন প্রত্যাহার করারও আহ্বান জানান।



