ইতালি সরকার স্কুলে বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করার পাশাপাশি প্রতিটি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, এই সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হবে।
অভিবাসীদের মূলধারার সমাজের সাথে মানিয়ে নেওয়ার বিষয়টি আগামী নির্বাচনের আগে ইতালিতে একটি প্রধান ইস্যু হয়ে উঠেছে। যেসব বিদেশি শিক্ষার্থীর ভাষা শিখতে সমস্যা হচ্ছে, তাদের মা-বাবাকেও ইতালীয় ভাষা শিখতে হবে। ইতালির আইনে প্রতি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত রাখার নিয়ম আগে থেকেই থাকলেও, এতে কী পরিবর্তন আনা হবে তা স্পষ্ট করা হয়নি।









