কন্নড় সিনেমা ‘প্রেমাদা উরাল্লি’ মাত্র আড়াই থেকে তিন কোটি টাকা বাজেটে নির্মিত হয়ে বক্স অফিসে আয় করেছে ১১০ কোটি টাকা। ছবিটি মুক্তির জন্য একসময় প্রযোজকদের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছিল নির্মাতাদের।
প্রথমে বিনিয়োগে রাজি না হওয়া প্রযোজকেরাই এখন পরিচালকের সঙ্গে দেখা করতে আগ্রহী। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক মনোজ কুমারের পাঁচ বছর পর প্রত্যাবর্তন এবং প্রচারের জন্য অভিনব কৌশল ছবিটিকে আলোচনায় এনেছে।



