যুদ্ধ বন্ধ এবং স্থগিত হওয়া আলোচনা পুনরায় শুরু করার জন্য ইরান যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে ৭টি শর্ত পেশ করেছে। একই সঙ্গে তেহরান যেকোনো পরিস্থিতি মোকাবেলায় এবং একটি 'নির্ধারক যুদ্ধের' জন্য প্রস্তুত বলে জানিয়েছে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, কাতারের মধ্যস্থতায় প্রস্তাব ও শর্তগুলো ওয়াশিংটনে পাঠানো হয়েছে এবং তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তরের অপেক্ষায় আছেন। প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধের অবসান, ইরানের আটকে রাখা সম্পদ মুক্তি এবং নৌ-অবরোধ তুলে নেওয়া। রেজাই আরও বলেন, এই শর্তগুলো মেনে নেওয়া ওয়াশিংটনের জন্যই সুবিধাজনক হবে এবং ট্রাম্পের হুমকি দিয়ে কোনো লাভ হবে না।







