বলিউড অভিনেতা দিনো মোরিয়া বর্তমানে সিনেমার চেয়ে আইনি জটিলতায় বেশি আলোচনায় রয়েছেন। দিশা সালিয়ানের মৃত্যুর নতুন তদন্তে তার নাম আসার পর এবার মুম্বাইয়ের মিঠি নদীর পলি অপসারণ প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
নব্বইয়ের দশকে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা দিনো ‘রাজ’ (২০০২) সিনেমার মাধ্যমে পরিচিতি লাভ করেন। এরপর বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করলেও ‘রাজ’-এর মতো বড় সাফল্য আর আসেনি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে ‘দ্য এম্পায়ার’-এর মতো ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।



