হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, বলিউড তারকা শাহরুখ খান আবারও ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন। তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার কোটি রুপি। এই সম্পদের মধ্যে তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং ক্রীড়া প্রতিষ্ঠান নাইট রাইডার্স স্পোর্টসের মতো বিভিন্ন ব্যবসাও অন্তর্ভুক্ত রয়েছে।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন, যার সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। সালমান খান ৩ হাজার কোটি রুপি নিয়ে তৃতীয় এবং হৃতিক রোশন ২ হাজার ৫০০ কোটি রুপি নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। তবে, গত বছরের তুলনায় শাহরুখ খানের সম্পদ কিছুটা কমেছে।




