প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেছেন যে আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই দেশে তিন থেকে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। তিনি জানান, সৌরবিদ্যুৎ প্রসারের জন্য নীতিগত সহায়তা, প্রক্রিয়া সহজীকরণ ও আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে ২০% এবং ২০৪১ সালের মধ্যে ৩০% নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানি ব্যয় বাড়লেও, সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।









