আকিজ বশির গ্রুপে সেলস (ইডিপি) বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট ৭ জন নিয়োগ দেওয়া হবে। যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
নতুন গ্রাহক শনাক্তকরণ, অর্ডার সংগ্রহ এবং বাজার পরিদর্শনের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ০৭ অক্টোবর, ২০২৬ এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নির্বাচিতরা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।





