অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা এফ-৩৫ যুদ্ধবিমানের একটি স্পর্শকাতর যন্ত্রাংশ ভুলবশত চীনের হাতে চলে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। পলিটিকো-এর প্রতিবেদন অনুযায়ী, এই চালানে যুদ্ধবিমানের একটি বিশেষ ক্যানোপি বা স্বচ্ছ ছাদ ছিল, যা এর স্টিলথ প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যন্ত্রাংশটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসার কথা থাকলেও এটি হংকংয়ে পৌঁছে যায়। যদিও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিতভাবে বলতে পারছে না যন্ত্রাংশটি কোথায় আছে, তবে তাদের ধারণা এটি চীনের হাতে পড়েছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র সরকার একটি যৌথ তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ যন্ত্রাংশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।







