৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে অংশগ্রহণের জন্য পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছে। রেদওয়ান রনি পরিচালিত 'দম', মেজবাউর রহমান সুমন পরিচালিত 'রইদ', মনিরুল আকাশ হক পরিচালিত 'দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল', মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত 'দেলুপি' এবং নূরুল আলম আতিক পরিচালিত 'মানুষের বাগান'—এই সিনেমাগুলো থেকে একটিকে চূড়ান্ত করে অস্কারে পাঠানো হবে।
বাংলাদেশ অস্কার কমিটি গত ২০ আগস্ট সিনেমা আহ্বান করে এবং ১৬ সেপ্টেম্বর ছিল জমা দেওয়ার শেষ দিন। সাত সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে, যা সিনেমাগুলো মূল্যায়ন ও বাছাই করবে। আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচিত সিনেমার নাম ঘোষণা করা হবে।








