বলিউডের বড় বাজেটের সিনেমা ও বক্স অফিসের সফল সিনেমাগুলোকে পেছনে ফেলে অস্কারের ৯৯তম আসরে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে মারাঠি সিনেমা ‘গোন্ধল’। ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে ছবিটি প্রতিদ্বন্দ্বিতা করবে।
এই ছবিটি ভারতীয় সিনেমার জন্য একটি বড় অর্জন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় ছবিটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।









