অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা প্রায় দুই দশকের অভিজ্ঞতা শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সহযোগী গবেষণা বিজ্ঞানী হিসেবে নতুন দায়িত্বে যোগ দিয়েছেন। তিনি সেখানে ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন। প্রকল্পটি শিশুর প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা ও কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে।
পাশাপাশি তিনি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কেও ‘অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে ননপ্রফিট ম্যানেজমেন্ট পড়াবেন। ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা আশা প্রকাশ করেছেন যে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের উন্নত গবেষণা অবকাঠামো তাঁর কর্ম-অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।




