চিত্রনায়িকা পূর্ণিমা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁকে সাদা পোশাকে এক পরিশীলিত লুকে দেখা গেছে। তাঁর এই ছবি ও ক্যাপশন ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিতে তিনি সাদা ডিপ ভি-নেক টপের সঙ্গে সাদা প্যান্ট এবং কালো-সাদা চেক নকশার ব্লেজার পরেছেন।
জীবনের উত্থান-পতন নিয়ে লেখা তাঁর ক্যাপশন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলোকে কখনোই তোমার বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না,’ ভক্তদের অনুপ্রাণিত করেছে। অনেকেই তাঁর এই কথার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।








