২০০৫ সালে 'ইন্ডিয়ান আইডল' জিতে এক কোটি রুপি ও তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিজিৎ সাওয়ান্ত। প্রায় একই সময়ে 'ফেম গুরুকুল'-এ অংশ নিলেও ষষ্ঠ স্থানে শেষ করেছিলেন অরিজিৎ সিং। অভিজিৎ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, শুরুর দিকে তার জনপ্রিয়তা অরিজিতের চেয়ে অনেক বেশি ছিল। তবে পরবর্তী ১০ বছর অরিজিৎ নিজেকে আড়ালে রেখে মিউজিক স্টুডিওতে কাজ করেন, যা তার ক্যারিয়ারের জন্য আশীর্বাদস্বরূপ ছিল।
অভিজিৎ জানান, তিনি যখন পরিচিত মুখ, তখন অরিজিৎ নতুন করে কাজ শিখছিলেন। এই ভিন্ন পথচলা তাদের মানসিক চাপের ওপরও প্রভাব ফেলেছিল। অভিজিতের মতে, 'আশিকি ২' ছবির মাধ্যমে অরিজিতের সাফল্য ছিল সঠিক সময় ও ভাগ্যের সমন্বয়, যা তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়।





