আজ ২০ অক্টোবর, বিশ্বজুড়ে পালিত হচ্ছে 'অফিস চকলেট ডে'। এই দিনটি সহকর্মীদের সঙ্গে পেশাদার সম্পর্কের বাইরেও একটি সুন্দর ও আন্তরিক সম্পর্ক তৈরি করার সুযোগ এনে দেয়। কর্মক্ষেত্রে এটি ইতিবাচক শক্তি ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে ভূমিকা রাখে।
কাজের চাপ ও একঘেয়েমি দূর করতে সহকর্মীর দেওয়া ছোট্ট একটি চকলেটও মুখে হাসি ফোটাতে পারে। এটি সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিকতা প্রকাশের সহজ মাধ্যম। দিনটি উদযাপনের জন্য বড় আয়োজনের প্রয়োজন নেই, সহকর্মীদের জন্য এক বাক্স চকলেট বা কেক নিয়ে গেলেই তৈরি হতে পারে আনন্দঘন পরিবেশ।










