চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি এক যুবকের সঙ্গে ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে ওই ব্যক্তিকে 'প্রিয় বন্ধু' ও 'বিজনেস মেন্টর' হিসেবে উল্লেখ করেছেন তিনি। অপু জানান, এই ব্যক্তির কাছ থেকে তিনি ব্যবসা শিখেছেন এবং নিজের কিছু করার অনুপ্রেরণা পেয়েছেন।
অপু বিশ্বাসের এমন ব্যক্তিগত পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বিরল হওয়ায় এটি আলোচনার জন্ম দিয়েছে। তিনি আরও লেখেন যে, এই ব্যক্তি তাকে স্বপ্ন বাস্তবায়নের সাহস জুগিয়েছেন। যদিও ছবিতে থাকা যুবকের পরিচয় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেননি, তবে ঘনিষ্ঠ সূত্রমতে তার নাম ফেরদৌস হাসান, যিনি সিঙ্গাপুর প্রবাসী একজন ব্যবসায়ী।



