অভিনেত্রী রাধিকা আপ্তে সম্প্রতি এক অ্যাকশন সিনেমায় অন্তর্বাস পরে দৃশ্যে অভিনয়ের জন্য চাপের মুখে পড়ার অভিযোগ করেছেন। তিনি জানান, তাকে অন্তর্বাস ছাড়া শার্ট পরতে এবং বোতাম খোলা রাখতেও বলা হয়েছিল। রাধিকা এই ধরনের নির্দেশনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তিনি আরও বলেন, অভিনেত্রীদের স্বস্তি ও সম্মতির পক্ষে অবস্থান নেওয়ায় অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে সহায়তাকারী বিশেষজ্ঞদের চাকরি হারাতেও দেখেছেন। সম্প্রতি নিজের নতুন সিরিজ ‘আক্কা’র প্রচারে এক ভিডিও সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।



