হিন্দি অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, অন্তরঙ্গ দৃশ্যে শুটিংয়ের সময় সহ-অভিনেতাদের আচরণে তিনি অস্বস্তি ও অপমানিত বোধ করেছিলেন। তিনি বলেন, একবার সহ-অভিনেতা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, যা একেবারেই হওয়া উচিত নয়।
অনুপ্রিয়া আরও বলেন, এমন পরিস্থিতিতে সরাসরি প্রতিবাদ করা কঠিন ছিল। তবে তিনি মনে করেন, পরিচালক ও শিল্পীদের মধ্যে শ্রদ্ধাবোধ থাকলে অস্বস্তিকর পরিস্থিতি এড়ানো সম্ভব।



