দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন দুই বছর ধরে মানসিক ও শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর অতীত সম্পর্কের অভিজ্ঞতাকে ‘নার্সিসিস্টিক অ্যাবিউজ’ বলে বর্ণনা করেছেন। এই অভিজ্ঞতার কারণে তাঁর আত্মবিশ্বাস কমে গিয়েছিল এবং অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন।
থেরাপি ও আত্মোপলব্ধির মাধ্যমে নিজেকে নতুন করে ফিরে পাওয়ার চেষ্টা করছেন তিনি। তাঁর এই নতুন অধ্যায়ের নাম দিয়েছেন ‘অনুপমা ২.০’। তিনি আশা করেন, তাঁর অভিজ্ঞতা অন্যদেরও একই ধরনের পরিস্থিতি বুঝতে সাহায্য করবে।



