নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় বিভিন্ন সড়ক, খাল, নদী ও খোলা জায়গায় যত্রতত্র আবর্জনা ফেলা হচ্ছে। এতে তিন ইউনিয়ন ও পৌরসভার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে, মেনিখালী নদী, বিভিন্ন খাল ও খোলা স্থানে বাজার ও বাসাবাড়ির বর্জ্য ফেলা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ডাস্টবিন চুরি হয়ে যাওয়ায় এবং নিয়মিত বর্জ্য অপসারণ না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে বর্জ্য মিশে সংক্রামক ব্যাধি ছড়ানোর আশঙ্কাও দেখা দিয়েছে।




