বরিশাল বিভাগে ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১৫ সদস্যের একটি বিভাগীয় বাস্তবায়ন ও সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় কমিশনার খলিল আহমেদকে সভাপতি এবং বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সহ-সভাপতি করে এই কমিটি গঠিত হয়।
সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নীতিমালার আলোকে গঠিত এই কমিটিতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দও অন্তর্ভুক্ত হয়েছেন।



