পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে যাওয়া ইমরান ট্রাভেলসের বাসটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় এবং খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। দুর্ঘটনার পর বাসটির চালক ও সুপারভাইজার পালিয়ে যান।




