আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত ‘প্রীতি গার্মেন্টস’ নামের একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে, রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে কারখানার বয়লার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার পর পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। তবে পাইপাইল সড়কের যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। কারখানার আগুনের প্রকৃত অবস্থা ঘটনাস্থলে পৌঁছানোর পরই জানা যাবে।



