মহারাষ্ট্রের নাসিকে শিবসেনা (ইউবিটি) যুবসেনার নেতাকর্মীরা পথকুকুরের উপদ্রব নিয়ে অভিনব প্রতিবাদ করেছেন। নিফাড নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা ধীরজ ভামরের কার্যালয়ে ঢুকে তার টেবিলের ওপর কয়েকটি পথকুকুর ছেড়ে দেওয়া হয়। যুবসেনার দাবি, এলাকায় পথকুকুরের সংখ্যা বাড়লেও কর্মকর্তার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
যুবসেনার জেলা প্রধান বিক্রম রন্ধাভে বলেন, গত ছয় মাস ধরে তিনি বিষয়টি নিয়ে অভিযোগ করে আসছেন। ব্যবস্থা না নেওয়ায় প্রতিবাদ হিসেবে চারটি কুকুর কর্মকর্তার টেবিলে ছেড়ে দেওয়া হয়। আট দিনের মধ্যে ব্যবস্থা না নিলে আরও কুকুর ছাড়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।



