বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তর/পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।



