প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ব্যাংক, রাজস্ব খাতসহ বিভিন্ন সংস্কারের বিষয়ে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো বহুপক্ষীয় সংস্থার সঙ্গে সরকারের একধরনের সমঝোতা আছে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিতুমীর জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও পঞ্চবার্ষিক অর্থনৈতিক কৌশলে সংস্কারের রূপরেখা দেওয়া আছে। জনগণ ও বহুপক্ষীয় সংস্থাগুলোও আর্থিক খাতের শৃঙ্খলা, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি এবং শিল্পায়ন ও কর্মসংস্থান চায়। তাই সংস্কারের মালিকানা রাজনৈতিক সরকারই নেবে।






