ক্রিস্টিয়ানো রোনালদো উয়েফা নেশনস লিগ ক্যাম্প ছাড়ায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) কর্তৃক আরোপিত ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানা কমানোর জন্য আপিল করেছিলেন। তিনি তিনটি যুক্তি উপস্থাপন করেন: গত তিন মৌসুমে তার চমৎকার ডিসিপ্লিনারি রেকর্ড, ফুটবলে তার অবদান ও বিশেষ কৃতিত্ব এবং তদন্তে তার সহযোগিতা।
তার যুক্তির সমর্থনে তিনি ক্লাব ও জাতীয় দলের অর্জনগুলো তুলে ধরেন, যার মধ্যে ২০১৬ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ও দুটি নেশন্স লিগ শিরোপা অন্তর্ভুক্ত। দেশের প্রতি তার অবদান বিবেচনা করে ডিসিপ্লিনারি কাউন্সিল তার নিষেধাজ্ঞা ও জরিমানা অর্ধেক করেন। পরবর্তীতে, কৃতকর্মের দায় স্বীকার করায় শাস্তি আরও অর্ধেক করা হয়।







