রাশিয়ার সশস্ত্র বাহিনীতে বাংলাদেশসহ ২৯টি দেশের নাগরিকদের পাচার করা হয়েছে। ইউক্রেনবিষয়ক জাতিসংঘের কমিশন জানিয়েছে, প্রতারণা ও জবরদস্তির মাধ্যমে বিদেশিরা রুশ বাহিনীতে নিয়োগ পাচ্ছে।
অনেককে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে, যার মধ্যে কেউ নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন। কমিশন রাশিয়ার কর্তৃপক্ষের বিরুদ্ধে মানবপাচার ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে।





