পেরুর বিজ্ঞানীরা আন্দিজ পর্বতমালায় ‘সালভিয়া মেসি’ নামে একটি নতুন সুগন্ধি উদ্ভিদের সন্ধান পেয়েছেন। এই ফুলটির নীল-সাদা পাপড়ি আর্জেন্টিনার জাতীয় পতাকা ও মেসির দেশের জার্সির রঙের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। পেরুর দক্ষিণ-মধ্যাঞ্চলে প্রায় ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় আবিষ্কৃত এই উদ্ভিদটি আগে বৈজ্ঞানিকভাবে পরিচিত ছিল না।
গবেষকদের মতে, বিশ্বব্যাপী প্রভাবশালী ব্যক্তিত্ব লিওনেল মেসিকে সম্মান জানাতেই তার নামে এই নামকরণ করা হয়েছে। এটি মেসির নামে নামকরণ করা প্রথম উদ্ভিদ নয়; এর আগেও বিভিন্ন প্রাণী ও জীবের বৈজ্ঞানিক নামের সঙ্গে তার নাম যুক্ত হয়েছে।









