ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ৮ অক্টোবর থেকে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞার মধ্যেও জেলেরা মা ইলিশ শিকার করছেন। তাদের দাবি, এভাবে মা ইলিশ নিধন হলে ভবিষ্যতে ইলিশের সংকট দেখা দেবে।
মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও কার্যত অভিযান নেই।










