ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচিতে ধরপাকড় ও কঠোর নিরাপত্তাব্যবস্থার প্রতিবাদে সরব হয়েছেন চলচ্চিত্র অঙ্গনের একাধিক পরিচিত মুখ। গতকাল সন্ধ্যায় মুম্বাইয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে আটক হয়েছেন অভিনেতা ইমরান খান। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে অনিয়মের অভিযোগ তুলে সিজেপি এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়।
অভিনেতা প্রকাশ রাজ, অনুরাগ কাশ্যপ, বিশাল দাদলানি, অপূর্ব আসরানি, শিরীষ কুন্দর ও বীর দাসসহ অনেকেই সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছেন। তাঁরা প্রশ্ন তুলেছেন, ভিন্নমত দমনের নামে নাগরিকদের অধিকার খর্ব করা হচ্ছে এবং গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে।




