মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ, সিটি করপোরেশন কর্মকর্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উচ্ছেদের আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি তার ফেসবুক পেজে লেখেন, এই উচ্ছেদ অভিযানে স্থানীয় সংসদ সদস্যকে সম্পৃক্ত করা হয়নি, যা তাকে বিস্মিত করেছে।
তিনি আরও অভিযোগ করেন যে, একদল চাঁদাবাজ এই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে। এই চাঁদাবাজির তদন্ত এবং ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ডা. শফিকুর রহমান বলেন, বিচ্ছিন্ন পদক্ষেপ না নিয়ে সমন্বিত, সুপরিকল্পিত ও টেকসই পদক্ষেপ নেওয়া উচিত, যা সব পক্ষের জন্য কল্যাণকর হবে।




