বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংসদীয় কমিটির প্রশ্নের মুখে পড়েছে বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জের যৌক্তিকতা এবং গণশুনানি ছাড়া জ্বালানির দাম বাড়ানো নিয়ে। আইন অনুযায়ী ২৩ বছরেও জ্বালানির দাম নির্ধারণে গণশুনানি-সংক্রান্ত প্রবিধান তৈরি না হওয়ায় এর কারণ জানতে চাওয়া হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের প্রকৃত উৎপাদন সক্ষমতা যাচাই এবং ক্যাপাসিটি চার্জের যৌক্তিকতা নির্ধারণে ফরেনসিক অডিটের দাবিও উঠেছে।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রগুলোকে ২ লাখ ৮৯ হাজার ৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে। এছাড়া, ডিজেলের মজুত মাত্র ৩১ দিনের এবং বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার চেয়ে প্রকৃত উৎপাদন অনেক কম বলে জানানো হয়। রান্নার এলপিজির দাম বৃদ্ধি এবং নজরদারির অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।



