বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে।
রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে অস্থায়ী দমকা হাওয়া এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।




