গ্রাহক শোষণ ও হয়রানির অভিযোগে প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর প্রেস ক্লাব চত্বরে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি রংপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা প্রিপেইড মিটার বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, বিদ্যুৎ খাত বেসরকারিকরণের তৎপরতা বন্ধ এবং গ্রাহকদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। দাবি মানা না হলে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।




